১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের এফওসি আয়োজন

Mofossal Barta
প্রকাশিত April 17, 2025, 18:18 PM
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের এফওসি আয়োজন

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটি হবে পাকিস্তানি কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা ডেস্ক: প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

বৈঠককালে উভয়পক্ষ দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়গুলোর সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটি হবে পাকিস্তানি কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।