অনলাইন ডেস্কঃ
বগুড়া জেলা কারাগার থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, চারজনই ফাঁসির আসামি। তাঁরা পালিয়েছিলেন। পরে কারাগারের পাশের এলাকা থেকে তাঁদের ধরা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন মো. নজরুল ইসলাম মঞ্জুর (৬০), মো. ফরিদ শেখ (২৮), মো. আমির হামজা ওরফে আমির হোসেন (৩৮) ও মো. জাকারিয়া (৩১)।