জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে

Mofossal Barta
প্রকাশিত May 14, 2025, 12:05 PM
জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্ক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া রাজনৈতিক নিবন্ধন পুনরুদ্ধারে দায়ের করা আপিলের শুনানি চলছে।

বুধবার (১৪ মে) সকাল ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির দিন গত ৭ মে নির্ধারণ করে ১৩ মে ধার্য করেছিলেন আদালত। সোমবার শুনানি শেষ না হওয়ায় তা একদিন পিছিয়ে আজ (১৪ মে) শুনানি গ্রহণ করা হয়।

এর আগে ৭ মে জামায়াতের আইনজীবী শিশির মনির দ্রুত শুনানির আবেদন করেন। আপিলটি মূলত শুরু হয়েছিল গত ১২ মার্চ। তবে এরপর দীর্ঘ সময় শুনানি হয়নি। এর আগেও ২০২৩ সালের ১৯ নভেম্বর নির্ধারিত শুনানির দিনে জামায়াতপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় আদালত আপিলটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ করে দেন। পরে বিলম্ব মার্জনার আবেদন করলে আদালত ২২ অক্টোবর শুনানির অনুমতি দেয়।