ডেক্স নিউজ,
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সংক্রান্ত দুর্নীতি ও মানবপাচার অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম ও রূহুল আমিনকে দেশে ফেরাতে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিষয়টি ‘সরকার থেকে সরকার’ (জিটুজি) এবং ‘পুলিশ থেকে পুলিশ’ (পিটুপি) পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কাজ করছে।
৩০ অক্টোবর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মালয়েশিয়ার বুকিত আমান রয়্যাল মালয়েশিয়া পুলিশ সদর দফতর ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে এই প্রক্রিয়া পরিচালনা করছে।
আমিনুল ইসলাম বেস্টিনেট কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান—যা মালয়েশিয়া সরকারের বিদেশি কর্মী কেন্দ্রীয় ব্যবস্থাপনা ব্যবস্থা (এফডব্লিউসিএমএস) পরিচালনা করত। যদিও বর্তমানে তিনি চেয়ারম্যান পদে নেই, তবে কোম্পানিতে তার শেয়ার ও প্রভাব এখনো রয়েছে।