ডেক্স নিউজ,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীন খাতুনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন।
নাছির মন্ডলের বাড়ি শৈলকূপার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামে।
মানবিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি তারেক রহমানের পক্ষ থেকে নাজনীন খাতুনের পিতার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন এবং পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেন।