• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেল চুরির ঘটনায় চোর চক্রের সদস্য গ্রেফতার

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেল চুরির ঘটনায় চোর চক্রের সদস্য গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া উপ-শহর এলাকায় ইউনিলিভার ডিস্ট্রিবিউটর হাউজের সামনে,আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে পার্কিং করে রাখা ট্রাক ও কাভার ভ্যানে টেংকির নাট খুলে তেল চুরির ঘটনায় হাতে নাতে আটক করে একটি বিল্ডিং এর পিলারে রশি দিয়ে বেঁধে রাখে। আজ সকালে স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের নির্দেশনায় এ,এস আই আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেলে, আটককৃত চোরকে স্থানীয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত চোরের নাম ফজলু মিয়া, সে পৌর শহরের চাষকপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে।এ চোর সিন্ডিকেট চক্রে আরও যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার দাবী এলাকাবাসীর।