বাউফল বিএনপির গণমানুষের নেতা জননেতা শহিদুল আলম তালুকদারের শুভ আগমন

Mofossal Barta
প্রকাশিত December 9, 2025, 17:30 PM
বাউফল বিএনপির গণমানুষের নেতা জননেতা শহিদুল আলম তালুকদারের শুভ আগমন
সংবাদটি শেয়ার করুন....

 

বিশেষ প্রতিনিধি ঃ মোঃ ছিদ্দিকুর রহমান ঃ- পটুয়াখালী ২ বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী গণমানুষের নেতা বির মুক্তি যোদ্ধা সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের শুভ আগমন উপলক্ষে- ৯ – নভেম্বর ২০২৫ খ্রিঃ গন সংবর্ধনা ও দেশ নেত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে বাউফল উপজেলা বিএনপি।
শহিদুল আলম তালুকদারের শুভ আগমন উপলক্ষে ও দেশ নেত্রীর সুস্থতা কামনায় করা পাবলিক মাঠে নির্মীত মঞ্চ একদল দুষ্কৃতকারী রাত অনুমান ২ ঘটিকায় আগুন দেয়ার ঘটনা ঘটে বলে জানায় স্হানীয়রা যা দুঃখ জনক। সাধারণ জনগণের মন্তব্য
হ্যমিলিয়নের বাঁশিওয়ালা খ্যাত জননেতা শহিদুল আলমকে স্বাগত জানাতে উপজেলার নুরাইনপুর কলেজ মাঠে উপস্থিত হয়েছে কয়েক হাজার নেতা কর্মী।
এ প্রতিবেদক কে জানায় শহিদুল আলম তালুকদার নুরাইনপুরে লঞ্চ থেকে নেমে নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা পাবলিক মাঠে উপস্থিত হলে জনসমুদ্রের সৃষ্টি হয়।
শহিদুল আলম তালুকদার প্রথমেই দুঃখ প্রকাশ করে বলেন আমি মনোনয়ন পেয়ে বাউফল আসার পূর্বে রাতের আধারে আমাদের আপসহীন দেশনেত্রীর দোয়া অনুষ্ঠান এর মঞ্চ দুষ্কৃত কারীদের দেয়া আগুন দেয়ার কথা শুনে আমি দুঃখ পেয়েছি এবং ঘৃণা জানাই ঐ দুষ্কৃতকারীদের। দলের হাই কমান্ড আমাকে মনোনয়ন দিয়েছেন আমাদের বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের পক্ষে সকলে ঐক্যবদ্ধ রয়েছি। তিনি আর ও জানায় আমি সকলকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং বাউফল আসনটি পুনরায় ফিরিয়ে দিতে পারব কেন্দ্রকে বলে আমার আত্মবিশ্বাস রয়েছে। শহীদুল আলম তালুকদার বলেন আমাদের ভিতরে মত পার্থক্য থাকতেই পারে তাই বলে মানি না মানবো না যারা বলে তারা কি দলকে ভালো বাসে না ব্যক্তিকে ভালো বাসেন আমাকে মনোনয়ন দিয়েছেন দলের মনোনয়ন বোর্ড যারা দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মানে না তারা কি দলকে, ধানের শীষ কে মানেন? কিন্তু দলের স্বার্থে দেশের স্বার্থে আমি সকল কে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। যারা দলকে ভালো বাসেন ধানের শীষ কে ভালো বাসেন তারা আজকের সকলেই উপস্থিত হয়েছে।
এ প্রতিবেদক কে উপজেলা প্রতিনিধি আবুল বাশার জানায় শহিদুল আলম তালুকদারের আগমন ও দেশ নেত্রীর সুস্থতা কামনা অনুষ্ঠানে বাউফল উপজেলা পাবলিক মাঠে কয়েক লক্ষ লোকের সমগম ঘটে। এতেই প্রমানিত হয়েছে যে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের জনপ্রিয়তা আকাশচুম্বী রয়েছে বাউফলে। শহিদুল আলমের আগমন ও আপোসিন আপোসহীন নেত্রীর রোগ মুক্তি ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল ইউনিয়ন থেকেই নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। প্রতি ইউনিয়ন নেতারা এতে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন সকলেই আত্মবিশ্বাস নিয়ে বক্তব্যে বলেন বাউফল বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবো ইনশাআল্লাহ।