ডেক্স নিউজ,
ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। অভিনয় জীবন ও দেশ ছেড়ে পরিবারসহ তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই তার স্থায়ী বসবাস। মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই কিংবদন্তি অভিনেতা।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আলাপকালে আহমদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করবো।’
তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।