পাঁচ জেলায় উত্তেজনা, রেললাইনে আগুন ও সড়কে বিক্ষোভ

Mofossal Barta
প্রকাশিত December 28, 2025, 08:54 AM
পাঁচ জেলায় উত্তেজনা, রেললাইনে আগুন ও সড়কে বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
বিএনপির মনোনয়ন ও জোটের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের অন্তত পাঁচ জেলায় উত্তেজনা দেখা দিয়েছে। গফরগাঁওয়ে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা রেললাইনে আগুন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন। চান্দিনায় মহাসড়কে বিক্ষোভ করা হয়েছে। মনিরামপুরে কাফনের কাপড় পরে মিছিল করেছেন নেতাকর্মীরা। দশমিনায় দেওয়া হয়েছে গণপদত্যাগের হুমকি। কিশোরগঞ্জে মিছিলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক নেতার মৃত্যু হয়েছে।