তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো কিছু করবে: জিএম কাদের

Mofossal Barta
প্রকাশিত December 29, 2025, 01:55 AM
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো কিছু করবে: জিএম কাদের
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার দল দেশে অনেক ভালো কিছু করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২৮ ডিসেম্বর) রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চয়ই আমরা ভালোভাবে দেখছি। আমি তাকে স্বাগত জানিয়েছি। তাকে যে প্রক্রিয়ায় রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা ঠিক ছিল না।

তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরেই প্রথম বলেছেন সবার সহাবস্থান দরকার। কোনো রাজনৈতিক বৈরিতা নয়। সবার সঙ্গে তিনি সহমর্মিতার বার্তা দিয়েছেন।