নির্বাচনি প্রচারণায় আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় যাবেন তারেক রহমান

Mofossal Barta
প্রকাশিত January 15, 2026, 00:28 AM
নির্বাচনি প্রচারণায় আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় যাবেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
একই দিন বিকালে তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ টিমসহ বিএনপির নেতারা। এ সময় সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্র জানায়, কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন বলে তারা আশা করেন।