জাতীয় নির্বাচনে বিএনপি ন্যূনতম ২৪০টা আসনে জয়লাভ করবে: ফজলুর রহমান

Mofossal Barta
প্রকাশিত January 15, 2026, 08:45 AM
জাতীয় নির্বাচনে বিএনপি ন্যূনতম ২৪০টা আসনে জয়লাভ করবে: ফজলুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
আসন্ন জাতীয় নির্বাচনে তিনশ আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট একাই ন্যূনতম দুইশ চল্লিশটি আসনে বিজয়ী হবে বলে দাবি করেছেন ফজলুর রহমান। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তার বক্তব্যে তিনি বলেন,
আমি আগেও বলেছি, এখনো বলছি যে, যখন নির্বাচন হবে, বিএনপি জোট একাই আশি শতাংশ সিট পাবে অর্থাৎ তিনশ আসনের মধ্যে ন্যূনতম দুইশ চল্লিশটা আসনে জয়লাভ করবে।’ তিনি এনসিপির রাজনৈতিক শক্তিকে তুচ্ছ করে বলেন, ‘একটা ষাঁড়ের শিংয়ের ওপর একটা মাছি বসলে তাতে ষাঁড়ের কিন্তু খুব ওজন বাড়ে না।’