ডেক্স নিউজ,
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাটগ্রাম থানায় দায়ের করা মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর (১৫) মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে অভিযুক্ত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনাটি ঘটে গত ১১ ফেব্রুয়ারি রাতে। ওই দিন বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি গেলে বাড়িতে তার দুই মেয়ে (১৫ ও ১২) একাই ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।