ডেক্স নিউজ,
সৌদি আরবের ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনায় আহত লক্ষ্মীপুরের রামগঞ্জের শিশু ফাইজা আক্তার (১০) বাড়িতে ফিরেছে। বাবা-মা ও দুই বোনকে ছাড়া তাকে বাড়িতে আসতে হয়েছে।
দুর্ঘটনায় ওই চারজনের মৃত্যু হলেও সে এখনও জানে না তার বাবা-মা ও দুই বোন আর বেঁচে নেই। সে বিশ্বাস করে, তার বাবা-মা ও বোনরা বাড়িতে ফিরবে এবং তারা একসঙ্গে ঈদ উদযাপন করবে।