ডেক্স নিউজ,
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম দেশের নবীন কর্মকর্তাদের রাষ্ট্রের স্বার্থে নিজেকে উৎসর্গ করার এবং সততাকে জীবনের প্রধান আদর্শ হিসেবে গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবযোগদানকৃত ৩২ জন প্রকৌশলীর সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, রাষ্ট্র তাঁদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে শুধুমাত্র দেশ ও জনগণের সেবা নিশ্চিত করার জন্য। এই গুরুত্বপূর্ণ উপলব্ধিটি প্রতিটি কর্মস্থলে হৃদয়ে ধারণ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, কর্মক্ষেত্রে দেশ ও রাষ্ট্রের স্বার্থে নিজেকে সর্বদা নিবেদিত রাখা অনেক সময় চ্যালেঞ্জিং হতে পারে।