• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) লেনদেনের শুরুতেই জ্বালানি তেলের দাম অনেকটাই কমে আসে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনায় বিনিয়োগকারীরা তেলের মজুত ছাড়তে শুরু করায় বাজারে বিক্রয়চাপ তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম নিম্নমুখী হয়েছে।

আজকের লেনদেনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রুড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।