জীবনে সফলতা অর্জনে ভালো শিক্ষা নিতে হবে: মির্জা ফখরুল

Mofossal Barta
প্রকাশিত August 29, 2026, 12:34 PM
জীবনে সফলতা অর্জনে ভালো শিক্ষা নিতে হবে: মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,



‎রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। জীবনে সফলতা অর্জন করতে হলে ভালো শিক্ষা নিতে হবে। আজ মাদক সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। সবাইকে না মাদককে না বলে নির্মূলে উদ্যোগ নিতে হবে। অন্যথায় জাতি ধ্বংসের দিকে চলে যাবে। আমাদের দেশ সম্পদশালী দেশ নয়। আমাদেরকে মেধা দিয়েই সম্পদ সৃষ্টি করতে হবে। আমাদের জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলতে হবে। মেধার মাধ্যমেই উন্নতির দিকে নিয়ে যেতে হবে।

‎তিনি আরও বলেন, ভালো শিক্ষার পাশাপাশি পিতা-মাতা ও গুনীজনদের সন্মান করতে হবে। একই সঙ্গে সমাজকে গড়ে তোলার জন্যে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে প্রস্তুতের মাধ্যমে ভবিষ্যতের জন্য জীবনকে তৈরি করতে হবে।

‎শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় এসএসসি ২০২৭ ব্যাচ আয়োজিত ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান কার্নিভাল ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।

‎পরে বেলুন উড়িয়ে দিনব্যাপী ২০২৭ এসএসসি ব্যাচের বিজ্ঞানভিত্তিক উৎসবের সুচনা করে জেলা প্রশাসক রফিকুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকগন। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভা শেষে এ কার্নিভালে বিজ্ঞানভিত্তিক অর্ধশত স্টল বসে। এসব স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক মডেল, প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। স্টলগুলোতে বিজ্ঞানকে সহজ ও বাস্তবতা তুলে ধরেন তারা। শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে স্টলগুলো ঘিরে তৈরি হয় ব্যাপক আগ্রহ ও উৎসাহ।