অনলাইন ডেক্স,
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) অধীনে ‘মহিলা বাস সার্ভিসে’ (পিংক বাস) নারী চালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।
চাকরির বিবরণ
পদের নাম: বাসচালক (নারী)
পদসংখ্যা: অনুল্লেখিত
বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর
বেতন-ভাতা: দৈনিক মজুরি ভিত্তিতে
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্তসমূহ
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।
পরীক্ষার তারিখ ও সময়
আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা।
পরীক্ষার কেন্দ্র: বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।
যেসব কাগজ সঙ্গে আনতে হবে
জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।
উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।