মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান

Mofossal Barta
প্রকাশিত September 4, 2026, 11:14 AM
মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

আরব দেশগুলো থেকে মার্কিন সামরিক বাহিনীর বিমানঘাঁটি বিতাড়িত করা না হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির রাজনৈতিক বিষয়ক ডেপুটি জেনারেল এই দাবি জানান। এক বিবৃতিতে যাদুল্লাহ জাভানি নিশ্চিত করেন, আরব দেশগুলোর উচিত তাদের ভূখণ্ড থেকে আমেরিকানদের বের করে দেওয়া এবং সামরিক ঘাঁটিগুলো পুনঃনিয়ন্ত্রণে নেওয়া।

‎যাদুল্লাহ জাভানি বলেন, ‘আমেরিকানদের তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং ঘাঁটিগুলো ফেরত নেওয়াই উত্তম হবে। তিনি আরও সতর্ক করে জানান, কুয়েত, বাহরাইন, জর্ডান বা অন্য যেকোনো দেশের সীমানা ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালানো হলে সশস্ত্র বাহিনী তার চূড়ান্ত ও ধ্বংসাত্মক জবাব দেবে।