‎তেলের দাম কবে কমতে পারে, জানালেন ট্রাম্প

Mofossal Barta
প্রকাশিত September 10, 2026, 13:53 PM
‎তেলের দাম কবে কমতে পারে, জানালেন ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম কমার সম্ভাবনা অনেকটাই কম। তবে এই নির্বাচনের পরপরই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে। একই সঙ্গে তেলের বাজার স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ।

‎ট্রাম্প বলেন, ‘নির্বাচনের ঠিক পরেই তেলের দাম দ্রুত কমতে শুরু করবে। আমার মনে হয়, এতে মধ্যবর্তী নির্বাচনের চেয়ে কিছুটা বেশি সময় লাগবে।’

‎মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ তারা আর টিকতে পারবে না।’

‎ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সময় প্রেসিডেন্ট বলেছিলেন, এটি মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু যুদ্ধটি এখন সপ্তম মাসে গড়িয়েছে। যুদ্ধের জেরে বুধবার তেলের দাম আরও তিন শতাংশের বেশি বেড়েছে। যার মাধ্যমে জুলাইয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করিয়েছে ।

‎যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন প্রতি চার বছর অন্তর প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। এই নির্বাচন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়। চলতি বছর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। এই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের জন্য ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করে প্রেসিডেন্টের দল কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে, না কি বিরোধী দল আইনসভার নিয়ন্ত্রণ নেবে।