প্রেমের টানে রংপুরের পীরগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে তরুণীকে বিয়ে

Mofossal Barta
প্রকাশিত September 12, 2026, 19:05 PM
প্রেমের টানে রংপুরের পীরগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে তরুণীকে বিয়ে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

মোবাইল অ্যাপে পরিচয়। এরপর প্রায় এক বছর ধরে কথাবার্তা ও যোগাযোগ। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এই যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সদস্যদের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ান ইসলামের আগের নাম ছিল ঝাওহুইয়ান। তার বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তুবা গ্রামে। আর তরুণী আবিদা সুলতানার বাড়ি পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর নিয়মিত কথাবার্তা ও যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আবিদাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ঝাওহুইয়ান।

‎গত ২৫ আগস্ট ভোরে বাংলাদেশে পৌঁছান তিনি। ঢাকায় পৌঁছানোর পর বাসে করে রংপুরে আসেন। পরে পীরগঞ্জে গিয়ে আবিদার সঙ্গে দেখা করেন। বিষয়টি দুই পরিবারের সদস্যদের জানানো হলে তাদের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়।

‎বিয়ের আগে গত ১০ সেপ্টেম্বর রংপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেন ঝাওহুইয়ান। এরপর তার নাম রাখা হয় আয়ান ইসলাম। পরদিন বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‎আবিদার পরিবারের সদস্যরা জানান, আয়ানের সঙ্গে আবিদার আগে থেকেই যোগাযোগ ও সম্পর্ক ছিল। পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারের সম্মতি ছিলো।শানেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, ‘তাদের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে হয়েছে।