অনলাইন ডেক্স,
সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে রাজধানীর গাড়ি চালকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনের তুলনায় কম গ্যাস পাওয়ার অভিযোগ তাদের। এতে সময় ও আয়—দুটোই হারাচ্ছেন চালকরা। গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি। অপেক্ষার পরও মিলছে না প্রয়োজন অনুযায়ী গ্যাস।
মগবাজারের একটি সিএনজি স্টেশনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন চালকরা। কারও অপেক্ষা দুই ঘণ্টা, কারও তিন ঘণ্টারও বেশি।
চালকদের অভিযোগ, গ্যাসের প্রেসার কম থাকায় একবারে প্রয়োজনীয় গ্যাস নিতে পারছেন না তারা। অনেককেই একই পাম্পে দুই থেকে তিনবার আসতে হচ্ছে।
দীর্ঘ অপেক্ষার কারণে যাত্রী নিয়ে রাস্তায় থাকার সময়ও কমে যাচ্ছে। ফলে সরাসরি প্রভাব পড়ছে দৈনিক আয়েও।
শুধু এই স্টেশনে নয়, মগবাজারের আরেকটি সিএনজি স্টেশনেও দেখা গেছে প্রায় একই চিত্র।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে কম প্রেসার। সব মিলিয়ে গ্যাস নিতে গিয়ে বাড়ছে চালকদের ভোগান্তি। পাম্প কর্মীর বক্তব্যে উঠে এলো গ্যাসের চাপ কম থাকার বিষয়টি।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়া—রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এমন ভোগান্তির অবসান চান চালকরা। স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হলে ফিরবে স্বস্তি—এমনটাই প্রত্যাশা তাদের