অনলাইন ডেক্স,
স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বাংলাটিভি লাইভ
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে সাত ধাপে এই নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর চতুর্থ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোট নেওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করা হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো কমিশনের প্রাথমিক পরিকল্পনার পর্যায়ে রয়েছে।