মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ ও ইউরেনিয়ামের সন্ধান সৌদি আরবের

Mofossal Barta
প্রকাশিত September 15, 2026, 10:23 AM
মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ ও ইউরেনিয়ামের সন্ধান সৌদি আরবের
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান এ তথ্য জানান। জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানে ভারী দুর্লভ খনিজ উপাদান এবং উল্লেখযোগ্য ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান মিলেছে। সংশ্লিষ্ট বিশ্লেষণ অনুযায়ী, ওই এলাকায় প্রায় ৫ লাখ ৫২ হাজার টন ভারী ও ৩ লাখ ৫৫ হাজার টন হালকা দুর্লভ খনিজের পাশাপাশি প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়াম মজুত থাকতে পারে। খনিজ সম্পদের সম্ভাব্য মূল্য প্রায় ১০০ বিলিয়ন ডলার বলে জানা গেছে।