‎২০২৭ সালের জন্য সৌদি আরবের অল-ইনক্লুসিভ হজ প্যাকেজ চালু

Mofossal Barta
প্রকাশিত September 30, 2026, 19:40 PM
‎২০২৭ সালের জন্য সৌদি আরবের অল-ইনক্লুসিভ হজ প্যাকেজ চালু
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে বিদেশি হজযাত্রীদের জন্য ‘সর্বসমন্বিত প্যাকেজ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় হজ এজেন্সিগুলো একটি মাত্র চুক্তির মাধ্যমে হাজিদের আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোর সেবা নিশ্চিত করতে পারবে।
‎
‎মন্ত্রণালয় জানিয়েছে, আগে প্রতিটি সেবা প্রদানকারীর সঙ্গে আলাদাভাবে চুক্তি করতে হতো। নতুন ব্যবস্থায় একটি ইলেকট্রনিক আবেদনের মাধ্যমে প্রয়োজনীয় সব সেবা নেওয়া যাবে। এতে প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি চুক্তির আওতাভুক্ত সেবাগুলো সম্পর্কে স্বচ্ছতা বাড়বে।
‎
‎প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন, খাবার এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা রয়েছে। বিভিন্ন দলের হাজিদের প্রয়োজন অনুযায়ী এজেন্সিগুলো অতিরিক্ত ঐচ্ছিক সেবাও যুক্ত করতে পারবে।
‎
‎এই ব্যবস্থা ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। ২০২৪ সালের জুনে চালু হওয়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে হাজি, হজ এজেন্সি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও হাজিদের বিষয়ক দপ্তরগুলোকে ডিজিটালভাবে যুক্ত করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতির অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ হজ মৌসুমে ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজ পালন করেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন।