অনলাইন ডেক্স,
রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে বঙ্গভবনে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যান তিনি।
সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও তার পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তিনি।
সাক্ষাতকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী, জ্যেষ্ঠ ছেলে ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তার সহধর্মিণী। এ ছাড়া উপস্থিত ছিলেন তার কনিষ্ঠ ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং তার সহধর্মিণী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি হবিগঞ্জের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও তার পরিবারের সদস্যরা।