নিঝুম দ্বীপের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমিরুল মুমিন বাবলু

Mofossal Barta
প্রকাশিত November 4, 2026, 07:26 AM
নিঝুম দ্বীপের ১ নং  ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমিরুল মুমিন বাবলু
সংবাদটি শেয়ার করুন....

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
‎
‎নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আমিরুল মুমিন বাবলু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয় এলাকাবাসী।
‎
‎আমিরুল মুমিন বাবলু নিঝুম দ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
‎
‎এ ছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় অবস্থানকালে তিনি আটক হন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন বলে তিনি জানান।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে ১ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন।
‎
‎এ বিষয়ে আমিরুল মুমিন বাবলু বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক জীবনে অনেক প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। এমনকি কোটা আন্দোলনের সময় ঢাকায় আটক হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
‎
‎তিনি আরও বলেন, “১ নং ওয়ার্ডের সাধারণ মানুষ যদি আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করব। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা এবং সামাজিক সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবা করার জন্য। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।
‎
‎বাবলু বলেন, “আমি বিশ্বাস করি, এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসা থাকলে ১ নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নিঝুম দ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে। আমিনুল মোমিন বাবলুকে মেম্বার বানালে।।