হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার ১১ নং নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিঝুম দ্বীপ ইউনিয়নের আহ্বায়ক হাসানুল বান্না ফুয়াদ।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছেন। রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করছেন।
হাসানুল বান্না ফুয়াদ বলেন, নিঝুম দ্বীপকে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। বিশেষ করে ভূমিহীন মানুষের জমি বন্দোবস্ত, নাগরিক সেবা নিশ্চিত করা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নিঝুম দ্বীপের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।