ব্যাটারিচালিত রিকশা নিষেধাজ্ঞা: মিরপুরে সংঘর্ষের ঘটনায় ৪টি মামলায় ৪৪ গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত May 20, 2024, 16:24 PM
ব্যাটারিচালিত রিকশা নিষেধাজ্ঞা: মিরপুরে সংঘর্ষের ঘটনায় ৪টি মামলায় ৪৪ গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ

ঢাকার মিরপুর এলাকায় যানবাহন নিষিদ্ধের প্রতিবাদে গতকালের সংঘর্ষের পর বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলায় অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চালক।

মিরপুর বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা জানান, পল্লবী থানায় দুটি, কাফরুল ও মিরপুর থানায় একটি করে মামলা হয়েছে।মামলার অভিযোগের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়া, পুলিশ বক্সে অগ্নিসংযোগ, রাস্তায় বেআইনি জমায়েত ও যানবাহন ভাঙচুর।

পল্লবী থানায় দায়ের করা মামলায় ১৭ চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির জানান, গতকাল ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কাফরুল থানা পুলিশ ১২ রিকশা চালককে আটক করেছে বলে জানান ওসি ফারুকুল আলম।

গতকাল মিরপুরের বিভিন্ন রাস্তায় ব্যাটারিচালিত রিকশার চালকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সূত্রঃ ডেইলি স্টার