অনলাইন ডেক্স,
রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফেল করে কারিনা পাল (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কারিনা পাল ওই কাঞ্চন কুমার পালের মেয়ে। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। কারিনা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারিনা ভাল ছাত্রী ছিল। বিদ্যালয়ে সব সময় তার রোল নম্বর দুই-তিনের মধ্যেই থাকত। কিন্তু এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে ফেল করেছে। নিজে নিজে মোবাইলে ফলাফল দেখার পর সে ঘরে ঢুকে যায় এবং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।