• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে গণফেল, শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
এসএসসিতে গণফেল, শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎শেরপুর সদরের রামেরচর হাই স্কুলে এসএসসি পরীক্ষায় ৭৮ জনের মধ্যে ৫৭ জন ফেল করায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

‎একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে আলোচনা শেষে শিক্ষকদের লিখিত অঙ্গীকারের পর তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়।

‎সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ওই শিক্ষকদের তালাবদ্ধ করে রাখা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর রামেরচর হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় তিনটি বিভাগে মোট ৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ২১ জন। ফেল করেছে ৫৭ জন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। আর বিজ্ঞান বিভাগে ফেল করেছে ৪৩ জন।

‎ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষকদের কার্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন তারা।

‎বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না। অধিকাংশ শিক্ষক সময়মতো বিদ্যালয়ে আসেন না। শিক্ষকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী অ/কৃতকার্য হচ্ছে।