• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় ফেল করে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যাঅ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষায় ফেল করে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যাঅ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফেল করে কারিনা পাল (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

‎সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎কারিনা পাল ওই কাঞ্চন কুমার পালের মেয়ে। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। কারিনা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, কারিনা ভাল ছাত্রী ছিল। বিদ্যালয়ে সব সময় তার রোল নম্বর দুই-তিনের মধ্যেই থাকত। কিন্তু এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে ফেল করেছে। নিজে নিজে মোবাইলে ফলাফল দেখার পর সে ঘরে ঢুকে যায় এবং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।