• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬, ১৩:৩০ অপরাহ্ণ
বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎দেশজুড়ে চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও তথ্য প্রকাশ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন মাদারীপুরের এক বিদ্যুৎকর্মী। সুমন হোসেন নামের ওই তরুণ লাইনম্যান গ্রেড-২ পদে জেলার মিঠা পুকুর স্টেশনে কর্মরত।

‎জানা গেছে, গত কয়েক দিন ধরে ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে বিদ্যুৎ পরিস্থিতির বিভিন্ন আপডেট দিয়ে আসছিলেন সুমন। সাধারণ মানুষকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানানো এবং লোডশেডিং নিয়ে সচেতন করতেই এসব ভিডিও প্রকাশ করছিলেন বলে জানিয়েছেন তিনি।

‎তবে এসব ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন সুমন। প্রতিবেদনটি প্রকাশের সময় তাঁর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

‎সুমন লিখেছেন, তাঁর উদ্দেশ্য ছিল লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ অফিসে যেন সাধারণ মানুষ হামলা বা ভাঙচুর না করেন, সে বিষয়ে তাদের বোঝানো। এ জন্যই অফিসের লোডশেডিং ব্যবস্থাপনা নিয়ে ভিডিও করেছিলেন তিনি।

‎তবে তাঁর বক্তব্য, ভিডিওটি বিভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় পরিস্থিতি অন্যদিকে চলে গেছে। এতে নিজের, পরিবারের এবং কর্মস্থলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

‎নিজের ভুল স্বীকার করে সুমন বলেন, বিষয়টি এতদূর গড়াবে তা তিনি বুঝতে পারেননি। এ ঘটনায় দেশ ও দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও ক্ষমা চান।