• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাধীন জোড়া লাগা জমজ দুই বোনের মৃত্যু

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
চিকিৎসাধীন জোড়া লাগা জমজ দুই বোনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জোড়া লাগা জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। তিন মাস বয়সী শিশু দুটির নাম মোছাম্মৎ জয়নব ও মোছাম্মৎ উম্মে কুলসুম। বুধবার (১২ আগস্ট)বিকেলে শিশু দুটির মৃত্যু হয়।

‎গতকাল রাতে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শিশু দুটির হার্ট ছিল একটি। সেটিও ছিল ফুটো। যার ফলে বাঁচানো সম্ভব হয়নি। বুধবার রাতে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে হাসপাতাল থেকে চলে যান।’

‎স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান জয়নব ও উম্মে কুলসুম। গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের জন্ম হয়। জন্মের পর থেকেই শিশু দুটি বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো অবস্থায় ছিল।

‎ তবে আর্থিক সংকটের কারণে একপর্যায়ে তাদের চিকিৎসা বন্ধ হয়ে যায়।

‎পরে বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়কে শিশু দুটির চিকিৎসার সব ব্যয়ভার বহনের নির্দেশ দেন। এরপর ৯ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী পরিবারটির সঙ্গে ফোনে কথা বলে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করেন। পরদিন তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

‎হাসপাতালে ভর্তির পর শিশু দুটিকে আলাদা করার সম্ভাবনা যাচাইয়ে চিকিৎসকরা বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তাদের মৃত্যু হয়।