• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর নামে জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ১৯:০৬ অপরাহ্ণ
আরাফাত রহমান কোকোর নামে জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বগুড়ার তিনমাথা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন প্রায় ২০ একর সরকারি জমিতে ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ, স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য জমিটির বর্তমান অবস্থা, মালিকানা ও ব্যবহারসংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোকে চিঠি দেয়া হয়েছে বলে জানা যায়। সম্প্রতি বগুড়া জেলা প্রশাসনের একটি সরকারি চিঠি এবং সংশ্লিষ্ট নথিপত্রে এ উদ্যোগের তথ্য পাওয়া গেছে।
‎নথিতে বলা হয়েছে, বগুড়া জেলার সদর উপজেলার তিনমাথা এলাকার পুরান বগুড়া ও শোলারগাড়ি মৌজায় পানি উন্নয়ন বোর্ডের বার্ষিক বিভাগের আওতাধীন জমির একটি অংশ ‘আরাফাত রহমান ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ, বগুড়া’ স্থাপনের জন্য ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


‎নথি অনুযায়ী, প্রস্তাবিত জায়গাটির মোট পরিমাণ প্রায় ২০ একর। এর মধ্যে পুরান বগুড়া মৌজায় প্রায় ১৯.৬৯ একর এবং অন্য একটি মৌজায় প্রায় ০.৩১ একর জমি রয়েছে। সংশ্লিষ্ট ভূমির বিভিন্ন দাগ ও খতিয়ান নম্বরও নথিতে উল্লেখ করা হয়েছে। জমির তালিকায় একাধিক দাগের বিপরীতে জমির পরিমাণ আলাদাভাবে দেখানো হয়েছে এবং সব মিলিয়ে মোট জমির পরিমাণ ২০ একর বলে উল্লেখ রয়েছে।

‎পুরনো গেজেট অনুযায়ী, পুরান বগুড়া মৌজায় প্রায় ১৯.৬৯ একর এবং অন্য একটি মৌজায় প্রায় ০.৩১ একর জমি নিয়ে মোট প্রায় ২০ একর ভূমি সরকারের অধিগ্রহণে আসে। ফলে প্রস্তাবিত প্যারা স্পোর্টস ভিলেজের জন্য যে জমির কথা বলা হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরেই সরকারি নিয়ন্ত্রণে রয়েছে—এমন তথ্যই নথিতে প্রতিফলিত হয়েছে।