• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫ নিখোঁজ ৫০০

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ণ
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫ নিখোঁজ ৫০০
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্যোগে আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। এখনো প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

‎বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

‎ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবিতদের উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

‎ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে জীবনের সন্ধানে ভারী যন্ত্রপাতি, ক্রেন ও প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। সরকারি উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় হাজারো স্বেচ্ছাসেবীও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

‎এদিকে আহতদের চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে ব্যাপক চাপ তৈরি হয়েছে। হাজার হাজার আহত মানুষের জন্য দেশজুড়ে জরুরি রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। রক্ত দিতে হাসপাতালগুলোর সামনে ভিড় করছেন সাধারণ মানুষ।

‎ভূমিকম্পে বহু বাড়িঘর ধ্বংস হওয়ায় বিপুলসংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। তীব্র শীতের মধ্যেও অনেকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। একই সঙ্গে একের পর এক আফটারশক অনুভূত হওয়ায় অক্ষত ভবনেও ফিরতে ভয় পাচ্ছেন বাসিন্দারা।

‎উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন।