১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির মহিলা বাস সার্ভিস

Mofossal Barta
প্রকাশিত August 16, 2026, 21:28 PM
১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির মহিলা বাস সার্ভিস
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎রাজধানীতে এবার নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হতে যাচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে পিংক রঙের এ বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হবে।

‎ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সার্ভিসটির উদ্বোধন করা হবে। রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম এক বার্তায় এ তথ্য জানান।

‎বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী যাত্রীদের জন্য বিশেষ এ বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসটির প্রতিটি বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।