অনলাইন ডেক্স,
ইরানের কৌশলগত লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। রোববার রাতে চালানো এই অভিযানে জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক ঘাঁটির কারিগরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
অন্যদিকে জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ইরানি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। এর আগে হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের প্রস্তুতির অভিযোগ তুলে লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যেকোনো আগ্রাসনের জবাবে ভবিষ্যতে আরও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখানোর কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।