গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি: সময় ও আয়—দুটোই হারাচ্ছেন চালকরা

Mofossal Barta
প্রকাশিত September 14, 2026, 12:04 PM
গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি: সময় ও আয়—দুটোই হারাচ্ছেন চালকরা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে রাজধানীর গাড়ি চালকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনের তুলনায় কম গ্যাস পাওয়ার অভিযোগ তাদের। এতে সময় ও আয়—দুটোই হারাচ্ছেন চালকরা। গ্যাস নিতে গাড়ির দীর্ঘ সারি। অপেক্ষার পরও মিলছে না প্রয়োজন অনুযায়ী গ্যাস।
‎মগবাজারের একটি সিএনজি স্টেশনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন চালকরা। কারও অপেক্ষা দুই ঘণ্টা, কারও তিন ঘণ্টারও বেশি।


‎চালকদের অভিযোগ, গ্যাসের প্রেসার কম থাকায় একবারে প্রয়োজনীয় গ্যাস নিতে পারছেন না তারা। অনেককেই একই পাম্পে দুই থেকে তিনবার আসতে হচ্ছে।
‎দীর্ঘ অপেক্ষার কারণে যাত্রী নিয়ে রাস্তায় থাকার সময়ও কমে যাচ্ছে। ফলে সরাসরি প্রভাব পড়ছে দৈনিক আয়েও।


‎শুধু এই স্টেশনে নয়, মগবাজারের আরেকটি সিএনজি স্টেশনেও দেখা গেছে প্রায় একই চিত্র।

‎ বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
‎একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে কম প্রেসার। সব মিলিয়ে গ্যাস নিতে গিয়ে বাড়ছে চালকদের ভোগান্তি। পাম্প কর্মীর বক্তব্যে উঠে এলো গ্যাসের চাপ কম থাকার বিষয়টি।

‎ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়া—রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এমন ভোগান্তির অবসান চান চালকরা। স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হলে ফিরবে স্বস্তি—এমনটাই প্রত্যাশা তাদের