অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে দিনাজপুর ‎ লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

Mofossal Barta
প্রকাশিত October 10, 2026, 21:11 PM
অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষে দিনাজপুর ‎ লায়ন্স ক্লাবের  শিক্ষা উপকরণ বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ।। অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ১০ অক্টোবর-২০২৬ শনিবার সকাল দশটায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে লায়ন্স শিশু নিকেতনের এতিম ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
‎
‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান, ডিরেক্টর লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, সদস্য লায়ন এএফএম শফিকুল ইসলাম দুলু ,লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার , অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
‎
‎উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে লায়ন্স শিশু নিকেতনের এতিম ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
‎
‎