‎কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত October 10, 2026, 21:06 PM
‎কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে  ফুটবল খেলা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ মুক্তাদির হোসেন,
‎ স্টাফ রিপোর্টার।
‎
‎”মাদক মুক্ত দেশ গড়ি ফুটবল খেলয়ায় অংশগ্রহন করি” এই স্লোগান কে সামনে রেখে কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন মোহাম্মদ আরমান( মাষ্টার)।
‎খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনঃ কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।
‎কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ঈব্রাহিম প্রধানের সভাপতিত্বে কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ পাপ্পু মীর ও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সজিবের সঞ্চালনায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎ফুটবল ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ পৌরসভার সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোফাজ্জল হোসেন মোমেন, মোঃ ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লা( আসাদ),কালীগঞ্জ পৌর৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল হাসান (রিপন),কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃশফিকুল ইসলাম (সফিক),কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য মোঃ নাঈম।
‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার ব‍্যবসায়ী মোঃ ইউসুফ মিয়া,মোঃ মামুন সরকার,ইউসুম মৃধা, মোঃ দেলোয়ার হোসেন,মোঃ কামরুল ইসলাম, মোঃ দুলাল মিয়া,মোঃ সাব্বির হোসেন,মোঃ আওলাদ হোসেন, মোঃ রাজিব মিয়া,মোঃমনির হোসেন, মোঃ সুমন মিয়া।
‎চ্যাপিয়ান পুরস্কার ৩২” ইঞ্চি এলইডি টেলিভিশন।
‎রানারআপ পুরস্কার ২৪” এলইডি টেলিভিশন।
‎ফাইনাল ফুটবল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন চন্দ্র সরকার।
‎৬০ মিনিটের খেলায় লাল দল ৪ গোল করে চ্যাপিয়ান হয়েছে , রানারআপ দল সবুজ দল ২ গোল করেছে। খেলার ফলাফল লাল দল ২ গোলে বিজয়ী হয়েছে।