সাংবাদিক ছিদ্দিক কে হত্যার উদ্দেশ্যে প্রতারক চক্রের অপহরণ চেষ্টা টাকা লুট মামলা ভিন্ন খাতে নেয়ার অপ চেষ্টার প্রতিবাদ

Mofossal Barta
প্রকাশিত October 8, 2026, 20:36 PM
সাংবাদিক ছিদ্দিক কে হত্যার উদ্দেশ্যে প্রতারক চক্রের অপহরণ চেষ্টা টাকা লুট মামলা ভিন্ন খাতে নেয়ার অপ চেষ্টার প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার মোঃ ইমরান ঃ- ঢাকা মিরপুর -১, শাহআলী থানাধীন সেকশন -১, ব্লক – জি, চিড়িয়াখানা রোডে বিগত ০৭ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক বাংলা ৭১ পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক ও আলফালাক রিয়েল এস্টেট লিঃ এর নিয়োগ প্রাপ্ত পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান কে ঢাকা আবাসন খাতের প্রতারক চক্রের গডফাদার জাপান প্রবাসী ইকরামুল হক ও বাংলাদেশে তার আপন ভাই মোঃ রিয়াজুল হাসান ওরফে অভি ছদ্ম নাম মিথুন, সর্ব পিতা মৃত মোঃ শাহজাহান ঠিকানাঃ- ২/৮/ জি, দারিসসালাম রোড, টোলার বাগ থানা – দারুসসালাম, মিরপুর – ১, ও মোঃ রেজাউল করিম (রাজু) পিতা মৃত মোঃ এম,ইলিয়াস ঠিকানাঃ- সেকশন-১, ব্লক – জি,রোড নং- ৩, বাড়ি নং- ৭, থানা- শাহআলী, মিরপুর-১, ঢাকা -১২১৬ আবাসন খাতে শক্তিশালী প্রতারক চক্র ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে বেশ কয়েকটি কোম্পানিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
‎তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে প্রতারনার, দখলবাজীর একাধিক মামলা রয়েছে। ইকরামুল হক ও রেজাউল হাসান অভি ওরফে মিথুন কে আসামি করে শাহআলী থানা আমলী আদালত সি, আর, মামলা নং- ২১৬/২০২৬ দায়ের করে আলফালাক রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্হপনা পরিচালক এস,এম,জাকারিয়া।
‎পরবর্তী তে বেশ কয়েকটি কোম্পানির সাথে একই প্রতারনার তথ্য প্রমান সাংবাদিক ছিদ্দিক অনিসন্ধান করে উদঘাটন করেন এবং বিগত ০৭ জুলাই ২০২৬ জাতীয় প্রেসক্লাব এ ২ টি কোম্পানি আলফালাক রিয়েল এস্টেট লিঃ ও মাইসা প্রপার্টিজ লিঃ যৌথ ভাবে সংবাদ সম্মেলন করে যার লিখিত বক্তব্য পাঠকরে সাংবাদিক ছিদ্দিক।
‎এতে ক্ষিপ্ত হয়ে প্রতারক চক্র প্রাননাশ সহ ব্যবসা বন্ধ করে দেয়ার ও মামলা প্রত্যাহার না করলে এ ধরনের হুমকি দিতে থাকে।
‎এক পর্যায়ে বিগত ৫ আগস্ট ২০২৬ তারিখে হত্যা সহ গুম করার পরিকল্পনা করলে সাংবাদিক ছিদ্দিক এর সোর্স জানতে পেরে মোঃ ছিদ্দিক কে জানালে বরিশাল বসে শাহআলী থানায় অনলাইনে জিডি করে যার নং-৩২১ তারিখঃ ৮ জুলাই ২০২৬ । পরবর্তী তে ঢাকায় এসে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করে বলে এ প্রতিবেদক কে জানায় সাংবাদিক ছিদ্দিক।
‎ মামলা ও জিডির বিষয় জানতে পেরে প্রতারক মোঃ রেজাউল হাসান ছদ্ম নাম অভি ও রফে মিথুন এর হুকুমে নিজে গাড়িতে উপস্থিত থেকে তার লালিত পালিত প্রতারক ও সন্ত্রাসী বাহিনী নিয়ে বিগত ০৭ আগস্ট ২০২৬ সন্ধা অনুমান ৭-৩০ ঘটিকার সময় ব্লক -জি, প্লট নং- ১/১, চিড়িয়াখানা রোড থানা শাহআলী সাংবাদিক ছিদ্দিক তার গাড়ি বিক্রির টাকা সহ সুজনের চায়ের দোকানে চা পান রত অবস্হায় পূর্ব পরিকল্পিত ভাবে ২০/২৫ জনের প্রতারক ও সন্ত্রাসী বাহিনী কে নিয়ে মারধর করে অপহরনের চেষ্টা করে ও তার গাড়ি বিক্রির নগদ ১০, ০০০০০/-( দশ লক্ষ) টাকা ছিনিয়ে নেয়।
‎সাংবাদিক মোঃ ছিদ্দিক ০৮ অক্টোবর ২০২৬ তারিখে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন তার ঘটনার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে রাত অনুমান ০২ ঘটিকার সময় থানায় উপস্থিত হয়ে ৫ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে শাহআলী থানায় এজাহার দায়ের করে। যার থানা মামলা নং- ০৬ তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৬। মামলার এজাহারে অপহরণ চেষ্টা ও টাকা লুটের বিষয় টি প্রাথমিক ধারা ও তথ্য বিবরনীতে উল্লেখ করেন নাই।
‎সাংবাদিক সিদ্দিক আরও অভিযোগ করে জানায় এজাহার দিয়ে বের হওয়ার সময় রাত অনুমান ০২ টা থেকে ২-৩০ ঘটিকার সময় কিছু আসামি তদন্ত (ওসির) রুমে বসা ছিলো এবং
‎বিষয় টি কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উল্টো সাংবাদিক ছিদ্দিক কে ১ নং- আসামি করে যারা তাকে ঝুঁকি নিয়ে উদ্ধার করেন তাদের সহ মোট ০৯ জনকে আসামি করে মিথ্যা বানোয়াট হয়রানি মূলক মামলা রুজু করেন শাহআলী থানা যার মামলা নং- ০৭ তারিখ ও সময় একই।
‎মামলাটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এজন্য পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের সহযোগিতা কামনা করছেন সাংবাদিক ছিদ্দিক।
‎আবাসন খাতে প্রতারক চক্রটির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য পুনরায় ইতালির নাম্বার দিয়ে হত্যা সহ গুম করার এবং ব্যবসা বন্ধ করে দেয়র হুমকি দিচ্ছে সাংবাদিক সিদ্দিককে যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ।
‎বর্তমানে সাংবাদিক সিদ্দিক ও আলফালাক রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস,এম, জাকারিয়া ও তার কোম্পানি নিরাপত্তাহীনতায় রয়েছে।
‎যে কোনো মূহুর্তে এই প্রতারক ও সন্ত্রাসী বাহিনী বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে এবং বিভিন্ন মিথ্যা বানোয়াট হয়রানীমূলক মামল করতে পারে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক ছিদ্দিক।