অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত October 8, 2026, 13:52 PM
অক্টোবর সেবাপক্ষ  উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি:- অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৮ অক্টোবর-২০২৬ বৃহস্পতিবার সকাল দশটায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দিনাজপুর আল- আমিন ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, আল- আমিন ইনস্টিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, সহকারী শিক্ষক
‎নাহিদ ফারজানা, লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার , অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
‎
‎উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ রোপণ করা হয়।
‎