১২ অক্টোবর শিল্পকলার মঞ্চে অবয়বের ‘ফেরিওয়ালা’ নাটকের ৫১তম প্রদর্শনী

Mofossal Barta
প্রকাশিত October 10, 2026, 21:26 PM
১২ অক্টোবর শিল্পকলার মঞ্চে অবয়বের ‘ফেরিওয়ালা’ নাটকের ৫১তম প্রদর্শনী
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স,

১২ অক্টোবর, সোমবার সন্ধ্যায়
‎ ‘ফেরিওয়ালা ’ দরশনে সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ…
‎
‎” ফেরিওয়ালা ” অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা শোষিত মানুষের বেদনা, শ্রেণীসংগ্রাম, অন্ত্যজের প্রেম, দ্রোহ আর জাতির ঐতিহ্য রক্ষার এক মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে নান্দনিক নাটক “ফেরিওয়ালা”
‎সম্প্রতি নাটকটির অর্ধশততম মঞ্চায়ন হয়েছে।
‎ ১২ অক্টোবর, সোমবার ,সন্ধ্যা সাতটায়,বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্টুডিও থিয়েটার হলে আসাদুজ্জামান দুলালের রচনায়, শহিদুল শ্যাননের নির্দেশনায় মঞ্চস্থ হবে “ফেরিওয়ালা ” নাটকের ৫১তম প্রদর্শনী।
‎
‎প্রসঙ্গত,
‎গ্রামে আগত সাদা সাহেব হেকে হেকে দুঃখ কিনতে চায়। গ্রামের সহজ-সরল মানুষ সেই মোহে পড়ে জমানো দুঃখ-কষ্ট নিয়ে ছুটতে থাকে সাহেবদের ডেরার দিকে। এমনই এক গল্প নিয়ে অন্ত্যজের প্রেম, দ্রোহ আর জাতির ঐতিহ্য রক্ষার নাটক “ফেরিওয়ালা”। শোষিত, শ্রেণীসংগ্রামী মানুষের আজীবন দুঃখ-দুর্দশার নির্মম চিত্র তুলে ধরা হয়েছে “ফেরিওয়ালা”-তে।
‎ফেরিওয়ালার দুঃখ-কষ্ট কেনাবেচার হাক শুনে চাড়াল যুবক লকাই ছুটে আসে তার বাবা নীলকণ্ঠী চাড়ালের কাছে। বাবা দুঃখ আনতে ঘরে গেলে দুঃখ বেচার টাকার রঙিন স্বপ্নে বিভোর হয়ে ওঠে লকাই। বাপ-ছেল