‎দিনাজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার প্রদান

Mofossal Barta
প্রকাশিত November 9, 2026, 06:06 AM
‎দিনাজপুরে  ৫৫তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ  সমবায় সমিতির পুরস্কার প্রদান
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।। “করবো সমবায় – গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় রেলি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস -২০২৬ ।
‎
‎এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
‎দিনাজপুর জেলার ৭টি সমবায় সমিতিকে বিভিন্ন কেটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। দিনাজপুর জেলায় বিশেষ ও অন্যান্য সমবায় সমিতি ক্যাটাগরি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন দিনাজপুর পৌর এলাকার উত্তর ফরিদপুর (সদরের) ইউনাইটেড কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আহসান হাবীব।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এবং জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন।