মোঃ মতিউর রহমান প্রতিবেদক
আশুলিয়ার নয়াপাড়াস্থ হাজী হাবিবুর রহমান মুন্সি ক্যাডেট স্কুলে আয়োজিত এই মানবতাবাদী কর্মসূচিতে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
সংগঠনটির সাভার উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রঞ্জু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা কমিটির সভাপতি মো. নুর ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি মো. শাহরিয়াজ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় ওয়ার্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।