দিনাজপুর রোটারী ক্লাবের মিটিং শেষে বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ডাঃ শহিদুল ইসলামের বিবাহ বার্ষিকী উদযাপন

Mofossal Barta
প্রকাশিত November 5, 2026, 11:39 AM
দিনাজপুর  রোটারী ক্লাবের মিটিং শেষে বীর মুক্তিযোদ্ধা  রোটারিয়ান ডাঃ শহিদুল ইসলামের বিবাহ বার্ষিকী উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর রোটারী ক্লাব এর সাপ্তাহিক মিটিং শেষে ৪ নভেম্বর-২০২৬ বুধবার রাত নয়টায় দিনাজপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের সাবেক প্রধান সার্জন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ
‎রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আইএফ এম শহীদুল ইসলাম খান ও তার সহধর্মিণীর বিবাহ বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎দিনাজপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং কেক কেটে বিবাহ বার্ষিকী উদযাপন করা হয়।
‎
‎ এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট হুসনা উল আসমা, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার সিংহ, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দিলরুবা চৌধুরী, রোটারিয়ান ডাঃ ওয়াহিদা বেগম, রোটারিয়ান এডভোকেট
‎মাসুদ রানা, রোটারিয়ান শেখ নূরে আলম, দিনাজপুর Rotaract ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট সংবাদকর্মী মোঃ ইউসুফ আলী প্রমুখ।