ডেক্স নিউজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে। রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়ার বিএনপির নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত গণ দোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে।