জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি, মামুনুল

Mofossal Barta
প্রকাশিত January 17, 2026, 12:32 PM
জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি, মামুনুল
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় দলটিকে দেওয়া ৪৪ আসন থেকে ভাগ চাইছে এনসিপি এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

এনসিপিকে ৩০ এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০ আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত। ৪৪ আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। কোন ২৭টি আসনে শাপলা কলির প্রার্থীরা জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হবেন, তা চূড়ান্ত হয়েছে। সমঝোতা অনুযায়ী আরও তিনটি আসন এনসিপিকে ছাড়বে জামায়াত।