ডেক্স নিউজ,
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পোস্টাল ব্যালটসহ নানা অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে ইসি ভবন ঘিরে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
রোববার ইসি ভবনের সামনে সমবেত হয়ে সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম বলেন, দাবি আদায় না হলে এবং ইসি তাদের বক্তব্যে গুরুত্ব না দিলে সারারাত ভবনটি অবরুদ্ধ করে রাখা হবে।
তিনি আরও জানান, ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল প্রচার কার্যক্রমে অংশ নেবে এবং জাতীয়তাবাদী দলই নির্বাচনে জয়ী হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত ছিল, যা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।